সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবে সাংবাদিক নূরের জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূরের জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) রাত ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করে সাংবাদিকরা।
এসময় আসাদুজ্জামান নূরের জন্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম,সভাপতি হোসেন চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, সদস্য কামরুল হাসান, আরিফ হোসেন , মো:ইমন, রাশেদুল ইসলাম রাজু,এম.এইচ সৈকত ও এস কে শাওন প্রমুখ।











