আড়াইহাজারে রয়েল রেষ্টুরেন্ট ও থানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

আড়াইহাজারে রয়েল রেষ্টুরেন্ট ও থানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে রয়েল রেষ্টুরেন্টের রান্না ঘরে গ্যাস বিস্ফোরনে আগুনে ৩জন দগ্ধ হয়েছে। রেষ্টুরেন্টের আসবাবপত্র ,গ্লাসসহ বিপুল পরিমান মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনেদগ্ধ ম্যানেজার সহ মূমূর্ষ ২জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

জানাগেছে ১জানুয়ারী শুক্রবার বিকাল ৩টার দিকে আড়াইহাজার বাজারে দুবাই প্লাজার ষষ্ঠ তলায় রয়েল রেষ্টুরেন্টে এ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে রেষ্টুরেন্টের ম্যানেজার ফরিদ (৪৫),তার সহকারী সামসুল (২২) সহ ৩ব্যক্তি আগুনে জ্বলসে যায়। তাদের মধ্যে ফরিদ ও সামসুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা মারাত্মক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের পাঠায়। ঘটনার সময় রেষ্টুরেন্টে অবস্থান করা বেশ কয়েকজন কাষ্টমার ও কর্মচারীরা ছুটাছুটি করে লিফট ও সিড়ি বেয়ে নিচে নেমে এসে আগুন থেকে আত্মরক্ষা করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,রান্না ঘরে বিস্ফোরনের ফলে আগুনে ফরিদ ও সামসুল এর দেহে আগুন ধরে যায়। তাদের গায়ের পোষাকে পিছন দিক দিয়ে আগুন ধরে সম্পূর্ণ পোষাক পুড়ে গিয়ে শরীর ঝলসে যায়। বিস্ফোরনে দুবাইপ্লাজা কেপে ওঠে।

একই দিন সকাল ৮টার দিকে আড়াইহাজার থানার একটি কোয়ার্টারে গ্যাসের পাইপ বিস্ফোরিত হয়ে রান্না ঘরে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে গ্যাসের আগুন নেভাতে সক্ষম হন। থানার যে কক্ষটিতে আগুন লাগে সেটি আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের বাসার নিচ তলায়। এ বাসায় নারী কনষ্টেবল জান্নাতুল থাকে। আগুনে কেউ আহত বা তেমন ক্ষয়ক্ষতি না হলেও থানা এলাকায় আগুন আতংক বিরাজ করে। সকলে ছুটাছুটি করে আগুন নেভাতে নেমে পড়ে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাজাহান বলেন,দুবাই প্লাজার রয়েল রেষ্টুরেন্টে রান্না ঘরের গ্যাস জমে থাকায় এবং কক্ষটির দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে এ বিস্ফোরন হয় বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করছে। অপরদিকে আড়াইহাজার থানায় গ্যাসের পাইপ লাইনে অত্যধিক চাপ থাকার কারনে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।