ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রকৌশলী আবু সাইদ রিংকু

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রকৌশলী আবু সাইদ রিংকু

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ৬ নং ওয়ার্ডবাসী সহ বক্তাবলী ইউনিয়নবাসীকে প্রকৌশলী ও বিশিষ্ট ব্যাসায়ী আবু সাঈদ রিংকু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

 

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন- প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, দুঃখ, বেদনা, হিংসা বিদ্বেষ, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়া এবং যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ২০২১ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।