নববর্ষের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ইংরেজি শুভ নববর্ষ-২০২১ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সদস্য মোঃ বাবুল আহমেদ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, দুঃখ, বেদনা, হিংসা বিদ্বেষ, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়া এবং যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ২০২১ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।











