নতুন বছরের শুভেচ্ছা জানালেন যুবলীগ সভাপতি সাজনু

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের । ইংরেজি ২০২০ সালকে বিদায় জানিয়ে শীতে এলো নতুন বছরের আগমনী বার্তা। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু নারায়ণগঞ্জবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রেসবাংলাকে দেওয়া বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেন, ২০২০ ছিল পৃথিবীর মানুষের জন্য ভয়ঙ্কর মহামারীর বছর। বছর জুড়েই ছিল মহামারী করোনার ছোবল। ২০২০ সালে আমরা হারিয়েছি অনেক গুণীজনদের। মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, মহামারী করোনার ছোবল মুক্ত হয়ে ২০২১ সাল সকলের জন্য বয়ে আনুক শুভবার্তা। সবাইকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।











