ইংরেজি নববর্ষে ‘ধলেশ্বরীর তীরে’ সামাজিক সংগঠনের শুভেচ্ছা

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ২০২০ সাল’কে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন। ধলেশ্বরীর তীরের ও বক্তাবলী পরগণার সকল মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে আলোচিত সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তীরে’।
বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) সংগঠনটির সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান এই শুভেচ্ছা জানান।
সভাপতি জিকু বলেন, সবাইকে ধলেশ্বরীর তীরের পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। এই সংগঠন বক্তাবলী পরগণার মানুষের পাশে ছিল নতুন বছরেও সহযোগীতা নিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক ইমরান বলেন, মহাসংকটকালে মানবতার পাশে সাহায্যের হাত বাড়িয়ে শুরু হয়েছে এই সংগঠন। আগামী দিনগুলোও মানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় এই সংগঠনটি। ইতিমধ্যে নতুন বছরের প্রথমদিন অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপন করবে সংগঠনটি। সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল।
উল্লেখ্য মানবতার সেবায় করোনাকালীন সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে আলোচিত হয়েছে সংগঠনটি। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি যেমন, অসহায় শিশুদের মাঝে বস্ত্রবিতরণ, মাস্ক সেনেটাইজার খাবার বিতরণ, রোগীদের জন্য ফ্রি এম্বোলেন্স, বৃক্ষরোপণ কর্মসূচী, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এর মাধ্যমে এলাকার সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী সামাজিক সংগঠনে পরিনত হয়েছে।











