না’গঞ্জ জেলা সৈনিকলীগের বহিস্কৃত নেতা বাবুলের প্রতিবাদ

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে সদ্য বহিস্কৃত বাবুল আহমেদ তার বহিস্কার নিয়ে কমিটির সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক পরশ চৌধুরীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ১১ ডিসেম্বর এক বিবৃতিতে জেলা সৈনিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আহমেদকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করায় দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। তারই প্রেক্ষিতে বাবুল তার প্রতিক্রিয়ায় জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যে অভিযোগের ভিত্তিতে আমাকে বহিস্কার করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও চক্রান্তমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর বাবুল আহমেদের বহিস্কারের নিউজটি প্রেসবাংলায় প্রকাশ পায়। পরবর্তীতে বাবুল প্রেসবাংলাকে লিখিতভাবে একটি প্রতিবাদলিপি পেশ করেন।











