বিজয় দিবস উপলক্ষে নাসিক ২৩নং ওয়ার্ডে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫শে ডিসেম্বর) বিকেলে বন্দরের মদনগঞ্জ এলাকার টিক্কার মোড়ে ১৯নং ওয়ার্ড মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
তিনি বলেন, নারায়নগঞ্জের একটা পত্রিকায় দেখলাম একজন সরকারী কর্মকর্তার সুপারিশে নাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। আমি বুঝি না এটা পত্রিকায় কিভাবে লিখে, শামীম ওসমানতো অনেক আগেই এই বিশ্ববিদ্যালয়ের ডিউ লেটার দিয়েছে। এই ডিউ লেটারের কপি আমার কাছে আছে আপনারা সাংবাদিক ভাইয়েরা এর কপি নিয়ে যেতে পারেন।
খোকন সাহা আরো বলেন, শামীম ওসমানের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নামেও একটি হাসপাতাল করবে। ২০২১ সালে এটার প্রস্তাব ঘোষনা করা হবে। আপনারা সকলে আল্লাহ তায়ালার নিকট আমাদের নেত্রী এবং নেতাকর্মীদের জন্য দোয়া করবেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও  ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আইয়ুব আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেন, নাসিক ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।