রোটারিয়ান জিকুর উদ্যোগে নিপুর সুস্থতা কামনায় দোয়া

রোটারিয়ান জিকুর উদ্যোগে নিপুর সুস্থতা কামনায় দোয়া

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলাঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থ্যতা কামনায় জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান নুরুজ্জামান জিকুর উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ডিসেম্বর) বাদ এশা নগরীর মাসদাইর এলাকায় এই দোয়ার আয়োজন করা হয়। নুরুজ্জামান জিকু সবার কাছে এহসানুল হক নিপুর জন্য দোয়া চান। অনুষ্ঠানের অতিথিবৃন্দ মোনাজাত এর মাধ্যমে মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মতলব বার্তা’র সম্পাদক টারজান মিয়া, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, চরগরকুল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা নাজির হোসেন, সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বক্তাবলী ইউনিয়ন পরিষদ এর ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী, সাবেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান শিশির, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, জেলা তাঁতি লীগ নেতা মনির হোসেন, ব্যাবসায়ী তুহিন হাসান, বক্তাবলী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ হাজী মোকছেদ আলী সহ প্রমূখ।