সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মাসুদ ভূইয়া

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে এলটিভি বাংলা এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
সোমবার ২১ নভেম্বর সন্ধ্যায় নগরীর জেলা সরকারি গণগ্রন্থাগারে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আওয়ামীলীগ নেতা মো: মাসুদ ভূইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । তাকে সম্মাননা স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রতন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দন শীল বলেন, এখন শহর জুড়ে আওয়ামীলীগ নেতাদের ব্যানার দেখা যায়। কিন্তু ২০০১ সাথে এরা কোথায় ছিল। দলের দুঃসময়ে ব্যানার ওয়ালাদের দেখা যায়নি। মো: মাসুদ ভূইয়ার উদ্দেশ্যে চন্দনশীল বলেন, এক সময় রাজপথ কাঁপানো ছাত্র নেতা ছিলেন মো: মাসুদ ভূইয়া। দলের দু:সময়ে রাজপথে থেকে রক্ত জড়িয়েছে। মাসুদের মত ত্যাগী নেতারা দলের দু:সময়ে ছিলেন রাজপথে।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রতন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: মাসুদ ভূইয়াসহ গণমাণ্য ব্যক্তিবর্গ।











