ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন না’গঞ্জ জেলা পুলিশ

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন হলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিম।
রবিবার (২০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন ট্রফি ২০২০ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলমের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম।
অফিসার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আয়োজনে চ্যাম্পিয়ন জেলা পুলিশের টিমে অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ জনাব মোঃ মাহমুদুল হাসান। এসময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।











