ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদা আদায়কালে চাঁদাবাজ গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদা আদায়কালে চাঁদাবাজ গ্রেফতার

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে মোঃ জুয়েল রহমান(২৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

শুক্রবার (১৮ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ২৭৫০ টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলে হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এর সামনে ঢাকা-চট্টগাম মহাসড়কের উপর চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে চিটাগাং রোডে চাঁদাবাজি দীর্ঘদিন বন্ধ থাকলেও সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র চিটাগাং রোড হতে যাত্রাবাড়ী লাইনে চলাচলরত লেগুনা হতে চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজ চক্রটি চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে লেগুনা প্রতি ১৮০/- টাকা আদায় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ রাশেদ এর নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।