বিজয় দিবসে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বিজয় দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদুল কবির চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব সভাপতি হোসেন চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন, সদস্য বিশাল আহমেদ, আরিফ হোসেন, ইসমাইল হোসেন মিলন, কামরুল হাসান, এস কে শাওন, মোহাম্মদ ইমন, রাশেদুল ইসলাম রাজু, মেহেদী হাসান সৈকত।
বিজয়দিবসের উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আহমেদুল কবির চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমারা মুক্তিযোদ্ধাদেরকে অনেক কৌশল অবলম্ভন করতে হয়েছে। অনেক সময় আমাদেরকে গোপন তথ্যের জন্য গোয়েন্দা নিযুক্ত করতে হয়েছে। সেই গোপন তথ্যের ভিত্তিতে আমাদেরকে হানাদার বাহিনীর উপর অতর্কিত আক্রমণ করতে হয়েছে। বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি আরো বলেন, শহীদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়।











