না’গঞ্জের চাষাড়া থেকে ইয়াবাসহ কিশোর গ্যাং এর ৩ সদস্য পাকড়াও

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের চাষাড়া মোড় থেকে ইয়াবা সহ কিশের গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৬ই ডিসেম্বর) রাত ১১টায় চাষাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ অনিক (২০), পিতাঃ মোঃ ইসলাম, সাং- আমলাপাড়া, কেবি শাহা রোড, থানাঃ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ , মোঃ রবিন (১৯), পিতাঃ মোঃ মহসিন, সাং- কায়েমপুর, ফকিরা গার্মেন্টস সংলগ্ন আব্দুল সত্তার এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ এবং একজন অপ্রাপ্ত বয়স্ক (১৬)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। দীর্ঘদিন যাবৎ রাস্তা-ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন করে আসছিল।
র্যাব জানায় তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাদের একটি তদন্ত দল অভিযোগের সত্যতা পেয়ে চাষাড়া রেল গেইটের গোল চত্ত্বরের পশ্চিম পার্শ্বে আল্লার দান বিরানী হাউজ নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা দৌড়ে পলায়নের চেষ্টাকালে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।











