কাশীপুরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের শীতবস্ত্র বিতরণ

কাশীপুরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের শীতবস্ত্র বিতরণ

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার দেওভোগ এলাকায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ কাশীপুর শাখার উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধায় এই আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, আপনারা নিজে যা পরেন যা খান তাই অপরকে খাওয়ান অপরকে পরান। কোন অসহায় মহিলা থাকেন আমার কাছে আসবেন আমি পাশে দাড়াবো।

 

তিনি আরো বলেন, সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে বলতে চাই রাজনীতি মানে সম্পর্ক নীতি রাজনীতি মানে মানবতা নীতি রাজনীতি মানে আমার রসূলের নীতি মানে আমার আল্লাহর কোরআন।

 

অনুষ্ঠানের প্রধান আলোচক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের কাছে অনুরোধ আপনারা অসহায় মানুষের পাশে দাড়াবেন। ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা জীবনের বিনিময়ে এনে দিয়েছেন মহান স্বাধীনতা সেই বীর সেনাদের বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

 

রাকিবুল ইসলাম সিহাব এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, দপ্তর সম্পাদক ইমরুল রশিদ, সাংস্কৃতিক সম্পাদক উজ্জল দে, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সুমন, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন, ফতুল্লা থানা সে¦চ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ, নূর হোসেন সহ প্রমূখ।