অয়ন ওসমানের পক্ষে বিজয়ের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেতা সাখাওয়াত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) প্রেসবাংলাকে এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত এই কথা বলেন।
তিনি বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবজ্জোল মহান এ দিবসটিতে জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান সাহেব এর সুযোগ্য পুত্র তরুণ প্রজন্মের অহংকার আলহাজ্ব এ কে এম অয়ন ওসমান ভাইয়ের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা।











