বঙ্গবন্ধু কন্যা বিজয়ের মাসে এনে দিলেন আরেক বিজয়: সাজনু

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বিজয়ের মাসে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, এবারের বিজয় আমাদের জন্য এক অনন্য বিজয়। বঙ্গবন্ধু কন্যা বিজয়ের মাসে এনে দিলেন বাংলার আরেক বিজয়।
সোমবার (১৪ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় প্রেসবাংলাকে তিনি এসব কথা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিজয়ের মাসে বাঙালী জাতি দেখল বাংলার আরেক বিজয়। বঙ্গবন্ধু কন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা এনে দিলেন আমাদের আরেক বিজয়। সব চক্রান্ত নস্যাৎ করে বিশ^কে তিনি জানিয়ে দিলেন বাংলাদেশের সক্ষমতা। পদ্মা সেতুর দৃশ্যমান হওয়ার সাথে সাথে বিশ^বাসী দেখল বাংলাদেশের উন্নয়ণ সক্ষমতা, যেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসী সিদ্ধান্তের কারনে। বিজয়ের মাসে বাঙালীর জন্য এক অনন্য গর্বের বিজয়। পদ্মা সেতু শুধু একটি সেতুই না, এই সেতুতে মিশে আছে আমাদের ব্যর্থতা মুছে যাওয়ার ইতিহাস, দক্ষিনাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির দুয়ার সর্বপরি জাতি হিসেবে বিশ্বের বুকে অসম্ভবকে সম্ভব করার এক নিদর্শন।
সাজনু আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে পাক হানাদারদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ডিসেম্বরে এসেছিল বাংলাদেশের বিজয়। যেসব বীর শহীদ তাদের আত্মত্যাগের মাধ্যমে এনে দিয়েছিলেন এই বিজয় মাসে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।











