সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুদি দোকানদার গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমাস (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের এসও মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে আলমাসকে আসামি করে একটি মামলা (নং-১৯) দায়ের করেন।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার বলেন,‘এসও মন্ডলপাড়া এলাকার মুদি দোকানদার আলমাস সে তার প্রতিবেশির শিশু সন্তানকে বিভিন্ন ভাবে অশ্লীল দৃষ্টিভঙ্গী করতো। তাছাড়া একই বাসার ভাড়াটিয়া তারা। ঘটনার দিন ঐ শিশুর বাবা-মা উভয়ে কর্মজীবী হওয়ায় বাসায় ছিলো না। বৃহস্পতিবার দুপুরে শিশুকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করলে তার আত্মচিৎকারে আলমাসের বউ এগিয়ে আসলে আলমাস পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে আলমাসকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।











