বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বন্দরে আ'লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বন্দরে আ’লীগের বিক্ষোভ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বন্দরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১০ই ডিসেম্বর) বিকেলে বন্দরের  কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ বন্দর থানা, উপজেলা ও সহযোগী সংগঠনের উদ্যাগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
এসময় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুবলীগ নেতা খান মাসুদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ও বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।