জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর নব-নির্বাচিত কমিটির মিষ্টি বিতরণ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর নব-নির্বাচিত কমিটির মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর হুমায়ূন- জাকির পরিষদের নেতৃত্বে গঠিত প্যানেলের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা মিষ্টি বিতরণ করেন।
বৃহস্পতিবার (১০ই ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর নেতৃবৃন্দরা এ মিষ্টি বিতরণ করে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সমর্থিত প্যানেল হুমায়ূন-জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের পাঁচটি পদের পাঁচটিতে নিরঙ্কুশ বিজয় লাভ করেন। পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন বিজয় লাভ করেন।