বিজয়ের মাসে ইউপি সদস্য ওমর ফারুকের শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী ওমর ফারুক বিজয়ের মাসে শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার ( ১১ ডিসেম্বর ) ওমর ফারুক এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখ লাখ প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বরে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা। জাতি এই দিনে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা।
তিনি আরো বলেন, স্মরণ করবে সেইসব বীর সেনাদের যারা দীর্ঘ শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য বুকের তাজা রক্ত এবং প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব বীর সেনাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাদের সবার প্রতি জানাই কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা ।











