আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি,৭লক্ষাধিক টাকার মাল লুট

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি,৭লক্ষাধিক টাকার মাল লুট

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার সহ ৭লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

জানাগেছে, ৯ ডিসেম্বর বুধবার ভোররাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় আবুল কাশেমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা আবুল কাশেম জানান, ভোররাত ৪টার দিকে ১০/১২জনের ডাকাতদল তার দালানের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখাইয়া বাড়ির লোকজনদের জিম্মি করে ফেলে। পরে তারা নগদ ৯০হাজার টাকা ও ৬ভরি ওজনের স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল লুট করে নিয়ে যায়। তিনি জানান,তার ছেলেরা প্রবাসে থাকায় বাড়িতে সে সহ পরিবারের অন্য লোকজন ছিল।

তবে এ ঘটনায় আড়াইহাজার থানায় কেউ অভিযোগ দেননি বলে ওসি নজরুল ইসলাম জানান।