বন্দরে শিক্ষককে কুপিয়ে জখম করল স্থানীয় মেম্বার মিজানুর গং

বন্দরে শিক্ষককে কুপিয়ে জখম করল স্থানীয় মেম্বার মিজানুর গং

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে চিনারদী এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিজাম উদ্দিন(২৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় মেম্বার মিজানুর রহমানসহ তার সাঙ্গপাঙ্গরা।

 

১লা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চিনারদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেই বন্দর থানায় শিক্ষক নিজাম উদ্দিন বাদী হয়ে মেম্বার মিজানুর রহমান ও তার ভাই মোজাম্মেলসহ অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগে উল্লেখ করা হয়, চিনারদী এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিজাম উদ্দিনের সাথে একই এলাকার স্থানীয় মেম্বার মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে জায়গা-জমিনের সুত্র ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, ১লা ডিসেম্বর সকাল ১০টায় মেম্বার মিজানুর রহমান ও তার ভাই মোজাম্মেল পূর্ব পরিকল্পিতভাবে ১৫/২০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে শিক্ষক নিজাম উদ্দিনের বাড়িতে গিয়ে তর্কে লিপ্ত হয়। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক নিজাম উদ্দিনকে মারধর করতে থাকে। শিক্ষক নিজাম উদ্দিকে বাচাতে তার মা ও ভাই-বোন এগিয়ে আসলে মেম্বার মিজানুর রহমানের ভাই মোজাম্মেল তার হাতে থাকা দা দিয়ে শিক্ষক নিজাম উদ্দিনকে মাথার উপরিভাগে স্বজোরে কুপ দিয়ে মারাত্বক জখম করে আহত করে। নিজাম উদ্দিনের আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা নিজাম উদ্দিনের ঘরে তান্ডপ চালিয়ে ৪টি মোবাইল সেট ও ২টি স্বর্নেও চেই লুটে নিয়ে চম্পট দেয়। এ সময় আহত শিক্ষক নিজাম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।