বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারীদের দ্রুত বিচারের দাবীতে না’গঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) বিকেলে নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘাতক দালাল নির্মূল কমিটি নাঃগঞ্জ জেলার সভাপতি বাবু চন্দন শীল’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ৫ লক্ষ মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যে দেশের অন্যতম মূলনীতি হচ্ছে, বাঙ্গালী জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষপতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই মহান বিশ্ব নেতার ভাস্কর্য্য স্থাপন করা হচ্ছে।
এছাও চন্দন শীল বলেন, বিএনপি-জামায়াত সমর্থিত হেফাজত, খেলাফত ও মৌলবাদী সাম্প্রদায়িক কিছু নেতারা ওয়াজের নামে বড় বড় সমাবেশ করে ঘোষনা দিচ্ছেন, বাংলাদেশে কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্য্য স্থাপন করতে দিবেনা। তারা স্থাপিত ভাস্কর্য্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করবেন। তাদের এ ধৃষ্টতাপূর্ণ হুমকী দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার চরম অবমাননা ছাড়া আর কিছু না।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগ এর সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।











