রুমি ধর্ষণ : প্রধান আসামি সোহেলের আদালতে আত্মসমর্পণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা: সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি আইলপাড়া এলাকায় রুমি আক্তার (১৫) ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি ধর্ষক সোহেল আদালতে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিউদ্দোলা।
২৫ (নভেম্বর) বুধবার বিকেলে রুমি ধর্ষণ মামলা সংক্রান্ত বিষয় এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিউদ্দোলার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিনই ধর্ষণের সহযোগী নুরইসলামকে আটক করি। অভিযোগ গ্রহণের পর থেকেই আমরা প্রধান অভিযুক্ত আসামি ধর্ষক সোহেলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুনেছি আজ দুপুরে ধর্ষক সোহেল আদালতে আত্মসমর্পণ করেছে কিন্তুু লিখিত কোন কাগজ এখনও হাতে পাইনি, আগামীকাল হয়তো হাতে পাবো তবে আত্মসমর্পন করেছে এটা নিশ্চিত।
প্রসঙ্গগত ১৮ (নভেম্বর) সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি আইলপাড়া এলাকায় দুপুরে গার্মেন্টসে যাওয়ার পথে মুখে টেপ লাগিয়ে মোখলেস হাজীর বাড়িতে ধর্ষণের শিকার হয় রুমি আক্তার (১৫)।ঘটনার দিনই পুলিশ সহযোগী নুরইসলামকে আটক করে তবে ধর্ষক সোহেল পলাতক ছিলো।ধর্ষিতার বোন মুক্তা আক্তার বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। যার মামলা নং-২৯।











