ফতুল্লায় ছাত্রলীগ নেতা সৌরভের উদ্যোগে অয়ন ওসমানের জন্মদিন পালন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার মুসলিম নগরে ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সৌরভের উদ্যোগে নারায়নগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের জন্মদিনে কেক কাটা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধা ৭টায় অয়নের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সৈকত ।
প্রধান অতিথি সকলের কাছে অয়ন ওসমানের জন্য দোয়া কামনা করেন। এবং সকলকে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রলীগকে আরো শক্তিশালী করার নির্দেশ প্রদান করেন।
দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা হাজী আহসান উল্লাহ, আলহাজ্ব চাঁন মিয়া, একেএম মহিউদ্দিন, রহমত উল্লাহ। এসময় অয়ন ওসমানের দীর্ঘায়ু কামনা করে কেক কাটা, দোয়া ও তোবারক বিতরণ করা হয়।তাছাড়া ওসমান পরিবারের সকলের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা প্রান্ত, মমিন, পলাশ, হৃদয়, মেহেদী, ফাহিম, আরাফাত, মাসুম, সাকিব, হিমেল, অনিক, সিয়াম, রাকিব প্রমূখ।

এছাড়া ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা খলিলুর রহমান টিটু, যুবলীগ নেতা আরিফ।











