তারেক রহমানের জন্ম‌দিন পালন করল না’গঞ্জ মহানগর ছাত্রদল

তারেক রহমানের জন্ম‌দিন পালন করল না’গঞ্জ মহানগর ছাত্রদল

 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগ‌ঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধায় আয়ো‌জিত এ অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব করেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রা‌হিম আহমেদ বাবু।

 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

 

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এম মান্নান, মহানগর যুবদল নেতা শাহিন আহমেদ, মোহাম্মদ কাজল, শাহিন শাহ, রাতুল সাহ, রাব্বি হোসাইন, মন্টি, আবির হোসেন, সিয়াম রহমান, সাব্বির হোসেন, অতুল, রিফাত হোসেন, রাব্বির ভূইয়া, মাহাতাব উদ্দিন, ফিরোজ, শান্ত সরদার, সাকিব, সাব্বির, সেলিম মিয়া প্রমুখ।