নড়াইলে মাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলেকে কারাদন্ড

নড়াইলে মাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলেকে কারাদন্ড

 

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম:  বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেয়ায় নড়াইলের কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের আকরাম মোল্যাকে (৫৫) ১৫দিন কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা এ কারাদন্ডাদেশ প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের বিলবাউচ গ্রামের আকরাম মোল্যা তার বৃদ্ধ মাকে দীর্ঘদিন ধরে ভরণ-পোষণ দেন না। মাকে মাঝে-মধ্যে মারধরও করত। মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আকরামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আকরামকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।