জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

না’গঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৭নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, নারায়ণগঞ্জে অনেক সফল সমবায় সমিতি রয়েছে। পাশাপাশি অনেক ভুয়া সমিতিও ছিল। যার ফলে ওই ভুয়াদের জন্য ভালো সমিতিগুলোকে মানুষের বিভিন্ন কথা শুনতে হয়। যদি আপনাদের সমস্যা হয় আমরা আপনাদের পাশে রয়েছি। তবে নিজেদের সবসময় গুছিয়ে রাখতে হবে। যদি নিজেদের না গুছান, তাহলে হবে না।

 

এখন চাইলেই আর সমবায় সমিতি করা যায় না মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, একটি সময় ছিল-অনেক ভুয়া সমিতি সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তক্ষেপে এখন এমন ঘটনা অনেক কম। এখন চাইলেই আর সমবায় সমিতি করা যায় না। গোয়েন্দা রিপোর্ট লাগে, জেলা প্রশাসনের অনুমতি লাগে। তাই আগের মত সমস্যার সম্মুখীন হতে হয় না জনগণকে।

 

এসময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা সমবায়ের উপ-সহকারী নিবন্ধক মাফরোজা আক্তার, জেলা সমবায় ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবুল কাশেমসহ আরও অনেকে।