মিলন মেহেদীকে ফতুল্লা থানা মৎসজীবী দলের শুভেচ্ছা

মিলন মেহেদীকে ফতুল্লা থানা মৎসজীবী দলের শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা মৎসজীবী দলের সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ।

 

গতকাল (৫ নভেম্বর) সকালে মিলন মেহেদীর বাসবভনে এই শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দরা।

 

এসময় মিলন মেহেদী নতুন কমিটিকে স্বাগত জানান এবং দলের জন্য সবসময় কাজ করার নির্দেশ প্রদান করেন। বর্তমান সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে  থাকার ও নির্দেশ প্রদান করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎসজীবী দলের নয়া কমিটির সভাপতি রাসেল প্রধান, সি. সহ-সভাপতি ছলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, রাসেল মাহমুদ দপ্তর সম্পাদক সহ প্রমূখ।