সরকারের সময় শেষ হয়ে এসেছে : মিলন মেহেদী

সরকারের সময় শেষ হয়ে এসেছে : মিলন মেহেদী

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: এই সরকারের সময় শেষ পর্যায়ে চলে এসেছে।  এখনো সময় আছে আপনারা জনগণের কাতারে আসেন, বিএনপি কে মুল্যায়ণ করেন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা বন্ধ করেন।

 

রোববার ( ১ নভেম্বর ) বাদ আসর ফতুল্লার বক্তাবলীতে মধ্যনগর জমির উদ্দিন প্রিকেডেট এণ্ড কিন্ডারগার্ডেন সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল ফতুল্লা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেল ২০২০ এর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

 

ফতুল্লা থানা মৎসজীবী দলের সদস্য সচিব রাসেল প্রধানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক এইচ এম হোসেনের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা এড. এইচ এম আনোয়ার প্রধান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে মিলন মেহেদী বলেন, শেখ হাসিনাও মনে হয় গভীর রাতে আতকে উঠেন যে, আমি কি করছি দেশে খুন রাহাজানি, ধর্ষণ বেড়েই চলছে। তিনি হিটলারের উদাহরণ দিয়ে বলেন, হিটলার কিন্তু সারা পৃথিবীতে যুদ্ধ বাধিয়ে মানুষ মেরেছিল তারপর হয়তো নিজের ভুল বুঝতে পেরে শেষ এপর্যন্ত আত্নহত্যা করেছিলো। আমাদের বেঁচে থাকতে হবে। দলের নেতা কর্মীদের বলেন, আপনারা দলের জন্য দেশের জন্য কাজ করেন। বর্তমানে সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনা মহামারী চলছে তাই সবাই মাস্ক পরবেন , স্বাস্থবিধি মেনে চলবেন।

 

এসময়ে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর হোসেন, সহ সভাপতি বক্তাবলী ইউনিয়ন বিএনপি ইব্রাহিম আজাদ, বক্তাবলী ইউনিয়ন মৎসজীবী দলের আহ্বায়ক ছলিমুল্লা হৃদয়, কুতুবপুর ইউনিয়ন মৎসজীবী দলের আহ্বায়ক ওমর ফারুক নাইম খান, বক্তাবলী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলখুস আলী, মহানগর মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক হালিম আজাদ, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক দিলিপ, রিপন সিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি তারেক আহম্মেদ, যুবদল নেতা আনিস, যুবদল নেতা হালিম আজাদ, যুবদল নেতা নজরুল ইসলাম প্রধন, যুবদল নেতা বাদশা প্রমুখ ।

 

সবশেষে নব নির্বাচিত ফতুল্লা থানা মৎসজীবী দলের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান। নয়া কমিটিতে রাসেল প্রধানকে সভাপতি ও ওমর ফারুক নাঈম খাঁনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।