মেঘনায় ২০ কেজি ইলিশ ও ৭০ মিটার কারেন্ট জাল জব্দ

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৭০ মিটার কারেন্ট জাল পুরিয়ে দিয়েছে মৎস অফিসের কর্মকর্তারা।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজারের মেঘনা নদী এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস অফিস কর্তৃপক্ষ।
এব্যাপারে উপজেলা মৎসা অফিসের সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আড়াইহাজার উপজেলাস্থ খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় মেঘনা নদীতে ৬ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ধৃত ইলিশ মাছ জব্দ করা হয়। ইলিশ মাছ গুলো নিকটস্থ মাদরাসায় দিয়ে দেয়া হয়েছে এবং জাল গুলো পুড়িয়ে ফেরা হয়েছে।
এসময়- খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ. হাকিম আজাদ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিঁথি, সহকারী মৎস কর্মকর্তা আলমগীর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।











