এবি ফেন্ডস এসোসিয়েশেন’র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

এবি ফেন্ডস এসোসিয়েশেন’র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার সামাজিক সংগঠন এবি ফেন্ডস এসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।

 

৩০ সেপ্টেম্বর বিকালে কানাইনগর গ্রামে এই কর্মসূচি বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হয়।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ফেন্ডস এসোসিয়েশনের উপদেষ্টা কানাইনগর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি কামরুল হাসান রিয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কানাই নগর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মাষ্টার, সিরাজদিখান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লাল কামা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন কানাই নগর পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মোঃ নাজির হোসেন মাদবর, মোঃ মুল্লুক চান মাদবর, মোঃ বাচ্চু মিয়া, মোঃ মুক্তার হোসেন।