সিদ্ধিরগঞ্জে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষ রোপণ ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নাসিক ৬নং ওয়ার্ডস্থ যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়ণ এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। এর আগে সকালে ৬নং ওয়ার্ড এলাকায় বৃক্ষ রোপন করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, যুগ্ম সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, থানা যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ মনছুর, আওয়ামীলীগ নেতা নেকবর আলী মাষ্টার, হাজী আবুল কালাম আবু, আঃ সোবাহান, জাকির হোসেন, যুবলীগ নেতা হাজী মানিক মাষ্টার, আশ্রাফ উদ্দিন, আলাউদ্দিন, মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, লিটন আহমেদ সাইদুল হক ও ব্যবসায়ী ইউছুফ আলী দলীয় অন্যান্য নেতা-কর্মী সহ সদস্যবৃন্দ।
আলোচনায় মতিউর রহমান মতি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।











