না'গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন অর্থ প্রদান করেন অসুস্থ সিএনজি চালককে

না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন অর্থ প্রদান করেন অসুস্থ সিএনজি চালককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (রেজি নং ঢাকা ৩৫৬১) চাষাঢ়া শাখার মাসিক সভায় অসুস্থ সিএনজি চালক হবিবকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন চাষাঢ়া শাখার সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মাসিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিঠু চন্দ্র পাল, কার্যকারি সদস্য মোঃ মঞ্জুরুল হক, মঞ্জু ইসলাম, মোঃ মুখতার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃহাকিম, যুবায়ের হোসেন, গোলাম রাব্বানী, জিয়াউল ইসলাম সুমন, মোঃ হাসেম, মোঃ শফিক, মোঃ শামিম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাশেদ প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, মহামারি করোনায় আমাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি আমরা আমাদের সংগঠনের অর্থদিয়ে যা পেরেছি তাই দিয়ে অসহায় শ্রমিকদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। এদেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত তার প্রমান এই মহামারি করোনা। বড় পরিবহনের শ্রমিকরা সরকারি অনুদান পেলেও আমরা কিছুই পাইনি।

আলোচনা শেষে চাষাঢ়া সিএনজি চালক হাবিব দির্ঘদিন ব্রেন টিউমারে ভুগছিলেন তার উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন চাষাঢ়া শাখার কল্যাণ ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।