লক্ষ্য রাখতে হবে যেন শর্ষের মধ্যেই ভূত না থাকে: অতিরিক্ত পুলিশ সুপার

লক্ষ্য রাখতে হবে যেন শর্ষের মধ্যেই ভূত না থাকে: অতিরিক্ত পুলিশ সুপার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মাদক নির্মূলে যে কমিটি করা হবে সেখানে লক্ষ্য রাখতে হবে, ‘যেন শর্ষের মধ্যেই ভূত না থাকে’। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

 

তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক মাদক নির্মূল কমিটি করার ক্ষেত্রে জনসাধারণকে সচেতন থাকতে হবে। আমরা চাই আপনাদের সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডভিত্তিক মাদক নির্মূল কমিটি করতে। যে কমিটি গঠন করা হবে সেখানে লক্ষ্য রাখতে হবে যেন সর্ষের মধ্যেই ভূত না থাকে। করোনা শিথিল হলে এই কমিটি নিয়ে কাজ করবো।

 

তিনি আরো বলেন, মাদক ও ইভিটিজং একা নির্মূল করা সম্ভব না। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে মাদক নির্মূল একটি কমিটি করে দিতে। করোনা শিথিল হলে এই কমিটি নিয়ে আমরক কাজ করবো। পুলিশের একার পক্ষে কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। সব সমস্যা সমাধনের মূল উপকরণ হচ্ছে সচেতনতা আর এই সচেতন নাগরিকদেরকে নিয়ে আমরা সব সমস্যা সমাধান করবো। আজকে যদি থানার ভালো হয় তাহলে জেলার ভালো হবে আর যদি জেলার ভালো হয় দেশের জন্যে ভালো হবে। আমাদের ভুলত্রুটি থাকতেই পারে, কারণ এতো বিশাল জনগোষ্ঠী এই কয়েকজন পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেটি ভুল হবে সে সম্পর্কে আমাদের জানান। আপনাদের জন্য আমাদের জেলা পুলিশ সুপার কার্যালয় ২৪ ঘন্টা খোলা।

 

অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।