শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমানের দোয়ার আয়োজন

শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমানের দোয়ার আয়োজন

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: শোক দিবস উপলক্ষ্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

রবিবার (১৬আগষ্ট) বাদ আছর ফতুল্লার মুসলিমনগরের পঞ্চায়েত প্রধান ফজলুল হক সরকারের বাড়িতে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, আমরা যখন রাজনীতি শুরু করেছিলাম তখন আওয়ামীলীগের ছিল দুঃসময় এখন আওয়ামীলীগের সু-সময়। কিন্তু দুঃসময়ে যারা হামলা মামলা খেয়ে আওয়ামীলীগের পাশে ছিলেন তারা এখন রাজনীতি করছেন না। কিন্তু হাইব্রিডদের কারনে আজকে রাজনীতি প্রভাবিত। এখনকার রাজনীতি হলো আমার গার্মেন্টেস এর মাল নামাতে হবে, আমাকে মাদক ব্যাবসা করতে হবে, আমাকে টাকা কামাতে হবে। আমি কিন্তু এই রাজনীতি পছন্দ করিনা কারন আমার সিএস, আরএস আওয়ামীলীগ এর কথা বলে। আমি রাজনীতি করি শমীম ওসমানকে ভালোবেসে আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের।

 

তিনি আরো বলেন, রাজনীতির অর্থ হলো দুঃখি মানুষের পাশে দাড়ানো, রাজনীতির অর্থ হচ্ছে অসহায়দের মুখে হাসি ফুটানো। আমার বাবা চলে গেছে একদিন আমিও চলে যাবো। তাই বলছি মানুষের জন্য কিছু করে যেতে পারলে মৃত্যুর পর আল্লাহর কাছে তার ফল পাবো।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র কার্যকরী সদস্য আবুবকর সিদ্দিক বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বপন, মনির, রাকিবুল ইসলাম সুমন।

 

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন আহমেদ, মুসলিমনগর পঞ্চায়েত কমিটির সভাপতি ফজলুল হক মেম্বার, নয়াবাজার পঞ্চায়েত প্রধান মোঃ শফিকুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরিয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন অপু, যুবলীগ নেতা মোঃ সোহেল, মোহাম্মদ হোসেন, বক্তাবলী যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সৌরভ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রকি, আরমান সহ প্রমূখ।