না’গঞ্জে শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

না’গঞ্জে শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  শুভ’র নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মাববন্ধন করেছেন হাজীগঞ্জ এলাকাবাসী।

বুধবার (১২আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে হাজীগঞ্জে নিহত শুভ’র মা রওশন আরা হত্যাকারীদের বিচারের দাবী জানিয়ে বলেন, আমার ছেলেকে হৃদয় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। এটা পথচারীরা দেখেছে। হত্যার পর হৃদয় আমাদের বাড়িতে এসে কান্না করেছে। যখন সে জানাজানি হলো হত্যার সাথে হৃদয়ও জড়িত ছিলো তখন সে পালিয়ে যায়। শুভর বাবার, ছেলের হত্যাকারী হৃদয়, সুফিয়ান, সজল, কালু, সোহাগ রাজন সহ হত্যার সাথে সকল জড়িতদের বিচার চাই।

মানববন্ধনে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নিহত শুভর বড় ভাই তৈমুর আলম রোকন, মেঝ ভাই তহিদ আলম শোকন, বোন ইভা, খালা পাপিয়া প্রমুখ। শুভ হত্যার ঘটনায় বাদশা ও হৃদয় নামের দুই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছেন বলে জানা যায়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com