মুফতি আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মুফতি আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকল তরিকত পন্থী ও সুন্নী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, মুফতি আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করছি। কোন কুচক্রী মহল যেনো ষড়যন্ত্র না করে তার কোন ক্ষতি করতে না পারে। আমরা সুন্নিরা সংখ্যায় কম হতে পারি। কিন্তু আমাদের ঈমানের শক্তি কম না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি তামিম বিল্লাহ, গোলাম মোস্তফা নিরব, সোলাইমান মজুমদার, গোলাম মোস্তফা, সোহেল প্রমুখ।











