মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আঃ মজিদ আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার মুসলিমনগরের কে এম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল মজিদ সরদার আর নেই (ইন্না লিল্লাহি …….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (৬জুলাই) রাত ৮:১৫ মিনিটে মুসলিমনগর তার নিজ বাসবভনে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত কারনে বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং দুই মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
জীবদ্বশায় তিনি মুসলিম নগরে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিষ্ঠাকালীন সময় তিনি স্কুলের জন্য নিজ জমি দান করেছিলেন। এছাড়াও তিনি মুসলিম নগরের সমাজ উন্নয়েণেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে সমাজে সবার শ্রদ্ধার পাত্র ও প্রিয় ব্যাক্তি ছিলেন। তার মৃত্যুতে মুসলিমনগরে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাযা নামাজ রাতে ১১টায় এতিমখানা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।











