বক্তাবলীর বিশিষ্ট ব্যবসায়ী বারেক মোল্লার মা আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল বারেক মোল্লার মা আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ……………… রাজিউন।
বুধবার (২৯জুলাই) ভোরে লক্ষ্মীনগর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন।
মরহুমার নামাজে জানাজা আজ বেলা ১১ টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদরাসার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বারেক মোল্লা তার মায়ে আত্মার মাগফেরাত কমনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।











