ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন এর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ জুলাই) বিকালে ফতুল্লার সাহারা সিটি সংলগ্ন নিজ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন বলেছেন, ১৯৯৪ সালের এই দিনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রাক্ত নেতাদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমে স্বেচ্ছাসেবক লীগ বীরদর্পে সাংগঠনিক কার্যক্রম পরিচালানা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, সহ-সম্পাদক রুবেল চৌধুরী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ¬সভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, প্রচার সম্পাদক নুর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ, মিন্টু পাল, সালাউদ্দিন চৌধুরী সালু, আমান উল্লাহ আমান, ফরহাদ হোসেন, সাদ্দাম হোসেন, পিন্স, মোয়াজ্জেম, বিদ্যুৎ, রাজন, বাদশা, আবিদ, জয় সহ স্থানীয় নেতাকর্মীরা।











