তাদের জন্য সৃষ্টিকর্তা আজাব পাঠায় যারা দুঃসময়ে চুরি করে – শামীম ওসমান

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদস সদস্য শামীম ওসমান বলেছেন, আগে মৃত্যুর সংবাদ শুনলে অস্বাভাবিক লাগতো না, এখন লাগে। এখন মনে হয় আমাদের জন্য এগুলা পরীক্ষা। শ্যামপুরে লঞ্চ ডুবির ১৩ঘন্টা পর পানির নিচ থেকে জীবিত ব্যাক্তি উদ্ধার হয়, আল্লাহ এগুলা আমাদের জন্য নির্দেশন হিসাবে পাঠান, যে দেখো আমি কি করতে পারি।
রোববার (১২জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নারায়ণগঞ্জের বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সামনে বিশ্ব অর্থনীতিতে মহামন্দ আসছে। এটা আমাদের ওভারকাম করতে হবে। আমি প্রায় সময় নারায়ণগঞ্জ এসে দেখি অনেকে মুখে মাস্ক নাই। স্বাস্থবিধি মানছেন না। আমাদের দেশের প্রতি আল্লাহর রহমত আছে, না হলে ইউরোপের মতো হয়তো লাশ পড়ে থাকতো।
শামীম ওসমান বলেছেন, আমার মনে হয় তাদের জন্য পৃথিবীতে সৃষ্টিকর্তা আজাব পাঠায় যারা দুঃসময়ে চুরি করে। করোনার নকল সার্টিফিকেট বানিয়ে দেয়। এ সময়ে দোয়া ছাড়া অন্যকিছুই কাজ করবে না। দলমতের উর্দ্ধে গিয়ে সামনের কঠিন সময় আমাদের পার করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে বলেন, সামনের ক্রাইসিসটা ওভার কাম করার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজন। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসাবে না, দেশের প্রধানমন্ত্রী হিসাবে সবাই তার জন্য দোয়া করবেন।
এ সময়ে দুঃস্থ অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ টাকা, ঢেউটিন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো: বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ।











