আড়াইহাজারে গণডাকাতি, ডাকাতের হাতে আহত তরুণলীগ নেতা

আড়াইহাজার প্রতিনিধি , প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে ব্যরিকেট দিয়ে যানবাহন ও পথচারীকে আটকিয়ে গণডাকাতির সময় ডাকাতরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে খাগকান্দা ইউনিয়ন তরুনলীগের সহ-সভাপতি সবুজ আহম্মেদ(২৬)কে। আহত সবুজ আহম্মেদ খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের খিজির মিয়ার ছেলে।
শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের আড়াইহাজার উচিতপুরা সড়কের হাজী বেলায়েত হোসেনে কলেজের সামনে সড়কে ঘটনাটি ঘটেছে।
আহত সবুজ আহম্মেদ জানান, ঐ দিন রাতে আড়াইহাজার থেকে কাজ শেষ করে সে তার মটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে হাজী বেলায়েত হোসেন কলেজের সামনে কিছু যানবাহন ও লোকজনদের সমাগম দেখি। ঐ সময় লোকজনদের চিৎকার শুনে বুঝতে পারি সেখানে ডাকাতি হচ্ছে। সে সামনে গেলে ডাকাতরা সড়কে দাড়িয়ে তার মটর সাইকেলটি থামানোর চেষ্টা করে। তখন সে তার মটর সাইকেলটি না থামিয়ে চলে আসার চেষ্টা করলে। ঐ সময় ডাকাতরা চলন্ত অবস্থায় তার মাথায় দা দিয়ে কোপাতে থাকে। এতে সে মটর সাইকেল নিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার সাথে থাকা কয়েক হাজার নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় ডাকাতদল। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
১১ জুলাই দুপুরে সবুজ আহম্মেদ এর জ্ঞান ফিরে আসলে সে এ ঘটনা জানায়।
স্থানীয় আবু সুফিয়ান জানান, এ সড়কে পুলিশ টহল থাকলে ও প্রায়দিনই এ সড়কে যানবাহন থামিয়ে ও পথচারীদের কাছ থেকে ডাকাতরা মালামাল ছিনিয়ে নিয়ে যাচ্ছে এবং ডাকাতদের হাতে মানুষ আহত হচ্ছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ইন্সপেক্টর(তদন্ত) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সড়কে কিছু ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।











