সাংবাদিক সোহেলকে মাদক ব্যবসায়ী রনির হুমকি! নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক জুম্মান আহমেদ সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়েছে গোগনগর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী রনি ওরফে কসাই রনি।

সাংবাদিক সোহেলকে মাদক ব্যবসায়ী রনির হুমকি!

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক জুম্মান আহমেদ সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়েছে গোগনগর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী রনি ওরফে কসাই রনি।

 

মঙ্গলবার (৩০ জুন) এ ঘটনায় সোহেল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৮৮৩। এছাড়াও প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর অভিযোগও দিয়েছেন।

 

জুম্মান আহমেদ সোহেল দৈনিক সোজাসাপটায় ফটোসাংবাদিক হিসেবে কর্মরত।

 

জিডিতে সোহেল উল্লেখ করেন-সংবাদ প্রকাশের জের ধরে গোগনগর ডিয়ারা এলাকার মাদক ব্যবসায়ী রনি ওরফে কসাই রনি বিভিন্ন সময় সোহেলকে ক্ষতি করার পায়ঁতারা করছে। গত ২৯ জুন রাত্র অনুমান ১১.০০ ঘটিকার সময় কাশীপুর হইতে আমার বোন শিরিন (৩৯) ও ভাগ্নি অহনা (১২) আমাদের বর্ণিত ঠিকানার বাসায় যাওয়ার পথে ১নং বিবাদীর উল্লেখিত ঠিকানার বাসার সামনে পৌছাইলে উক্ত বিবাদী আমার বোন ও ভাগ্নির পথরোধ করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করত: মারপিট করিতে উদ্যত হয় এবং সময় সুযোগ বুঝিয়া খুব শিঘ্রই আমাকে জীবনের তরে শেষ করিয়া দিবে বলিয়া হুমকি প্রদান করে। আমার বোন ও ভাগ্নি আমাদের বাসায় আসিয়া কান্না জড়িত কণ্ঠে বিষয়টি আমাকে অবগত করে।

 

উল্লেখিত বিবাদীদ্বয় অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। ইতিপূর্বে ১নং বিবাদী রনি এলাকার রাকসু নামের এক যুবকের গলা কাটিয়া হত্যার চেষ্টা করে এবং বর্তমানেও বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রহিয়াছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com