না’গঞ্জ জেলা কারারক্ষীর মৃত্যু

দায়িত্বরত অবস্থায় না’গঞ্জ জেলা কারারক্ষীর মৃত্যু

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. খসরু মিয়া দায়িত্বরত অবস্থায় মৃত্যু বরণ করেছেন , ইন্নালিল্লাহে ………… রাজিউন।

 

সোমবার (২২ জুন) রাত পৌনে ৪টায় তার মৃত্যু হয়। তবে, করোনা পরীক্ষার রির্পোট নেগেটিভ আসায় ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি।

 

মৃত মো. খসরু মিয়া কিশোরগঞ্জ জেলার মো. লুৎফর রহমানের ছেলে। ২০০৬ সালের ৩০ আগস্ট তিনি বাংলাদেশ জেলের কারারক্ষি পদে চাকুরীতে যোগদান করে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। ৬ বছরের এক কন্যা সন্তান ও গর্ভবতী স্ত্রী রেখে গেছেন।

 

নারায়ণগঞ্জ জেলা সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, মো. খসরু মিয়া ১টা থেকে ৩টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে পড়লে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসক ধারণা করছে, হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গত ২৭ তারিখে করোনা পরীক্ষা করা হলে তার নেগেটিভ রেজাল্ট এসেছিল।

 

এদিকে, খসরু মিয়া মিয়ার মৃত্যুর পর কারাগার থেকে ধর্মীয় বিধি অনুযায়ী জানাযা কার্যক্রম শেষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে তার বিধেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।”