যুবলীগ সভাপতি সাজনু

করোনা মোকাবেলায় সতর্ক থেকে মাস্ক ব্যবহারের পরামর্শ যুবলীগ সভাপতি সাজনুর

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু নগরবাসীকে  করোনার এই মহামারীতে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করার এবং সাবধানে চলাচল করার পরামর্শ দেন।  “মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান” “ গাছ লাগান , পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে  শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু’র নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন অনুষ্ঠানে নগর বাসীকে এই পরামর্শ দেন তিনি।

রবিবার (২১ জুন) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার হতে ২ নং রেল গেট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানো হয়।

এসময় নগরীর ২৭টি ওয়ার্ডে শাহাদাত হোসেন ভূইয়া সাজনু উপহার হিসাবে গাছের চারা বিতরণ করেন। তাছাড়া তিনি গোলাম সরোয়ার মানব কল্যাণ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহানগর যুবলীগ নেতা এম.ডি মিশুয়েল ও সদস্যদের মধ্যে ১৫০টি গাছের চারা বিভিন্ন জায়গায় রোপনের জন্য প্রদান করেন।

যুবলীগ সভাপতি সাজনু বলেন, দেশ আজ মহামারীতে আক্রান্ত । মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এই ক্রান্তিকালে আওয়ামলীগের সকল নেতৃবৃন্দকে মানুষের পাশে থাকার আহবান করেছেন তার নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ এর পক্ষে ইতিমধ্যে বেশ কয়েকবার অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছি । আপনারা আমাদের মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থেকে দেশ সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন।

তিনি আরো বলেন, আপনারা বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান, কারন পরিবেশ রক্ষা হলে আমরা সুস্থ ভাবে বাঁচতে পারব। নগরবাসীকে তিনি করোনার এই মহামারীতে সতর্ক থেকে মাস্ক ব্যাবহার করার এবং সাবধানে চলাচল করার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১৪নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শামসুল আলম, ১৫ নং ওয়ার্ড আহবায়ক মোঃ শাহিন, ১৬ নং ওয়ার্ড সভাপতি মোতাহার হোসেন, ১৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, ১৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, গোলাম সরোয়ার মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শেখ মোঃ আক্তার হোসেন, সিনিয়র সদস্য এস এম রিপন, অিনিন্দ সিংহ সহ প্রমূখ।