মোবাইল ফোন বিষ্ফোরণের দুই দিন পর দগ্ধ সেই মা ছেলের মধ্যে ছেলের মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সোনারগাঁয়ে মোবাইল ফোন চার্জে রেখে হেডফোনে কথা বলা সেই কলেজ ছাত্র। টানা দু’দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দগ্ধ হওয়া অপূর্ব দাস (১৭) মারা গেল।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মা ছেলের মধ্যে ছেলে অপূর্ব দাসের (১৭) মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হওয়া তার মা বানু রানী দাস (৪৫) এখনও চিকিৎসাধীন রয়েছে। সে সোনারগাঁ জিআর ইষ্টিটিউশন কলেজে একাদশ শ্রেনীর ছাত্র ছিল ।
প্রসঙ্গত, গত ৭ জুন সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের উপজেলার অফিস সহকারী মিজানুর রহমানের ভাড়াটিয়া বাসায় মোবাইল ফোন চার্জে রেখে হেডফোনে কথা বলার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসে দগ্ধ হয় মা ও তার তার ছেলে।











