টর্নেডো ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সরাইল উপজেলা ইউএনও

সরাইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ নোয়াগাঁও ইউনিয়নের তিনটি গ্রামে পরির্দশন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা।

নির্বাহী অফিসার এএসএম মোসার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছি। তাদেরকে যত টুকু সম্ভব উপজেলা প্রশাসন থেকে আমরা সহযোগীতা প্রাদান করছি।

ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে সহযোগীতা বাবদ ৩০ বান্ডেল টিন, প্রত্যেককে ২০ কেজি করে চাল ও ৩ হাজার টাকা নগদ প্রদান করেন। একটি মসজিদ ক্ষতিগ্রস্থ হওয়ায় ৪ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্ধ দিয়েছেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.কাজল চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য শনিবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি, বুড্ডা ও শান্তিনগর এই তিন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারের মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

 

নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে ইউনিয়নের তিনটি গ্রামের ৩০টি ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে যায়। এর মধ্যে কুচনি গ্রামে ১৪টি, বুড্ডা গ্রামে ১১টি ও শান্তিনগর গ্রামে ৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।