জুয়েলের পক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান’র ঈদ শুভেচ্ছা

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীকে ও নেতাকর্মীদের জুয়েল হোসেনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ ।

 

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। কিন্তু এবারের ঈদ একটু ভিন্নরকম ভাবে আমাদের কাটাতে হবে। ঈদে অনন্দে দূর হোক সকল মহামারী ও দুর্যোগ। করোনা পরিস্থিতিতে সবাই পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন এই শুভ কামনা সবাইকে জানাই।

তিনি আরো বলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের নির্দেশ দিয়েছেন করোনা সঙ্কটে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের পাশে থেকে সহযোগীতা করতে। সেই সাথে পরিবারের সবাইকে নিয়ে ঘরে থেকে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আহবান করেছেন তিনি।

নোমান বলেন, নারায়ণগঞ্জের অহংকার এ কে এম শামীম ওসমান  করোনার এই দুঃসময়ে নারায়ণগঞ্জে অসহায়দের যেভাবে সহযোগীতা করেছেন তা নারায়ণগঞ্জের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই সাথে আমাদের আমার রাজনৈতিক শিক্ষাগুরু মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন বেশ কয়েকবার করোনা পরিস্থিতিতে অসহায়দের ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করে সহযোগীতা করেছেন, যা প্রকৃত পক্ষে আমাদেরকে মানবিকতা শিখিয়েছেন তিনি ।

সবাইকে

“ঈদ মোবারক”

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com